জুনের প্রথম ২৩ দিনে দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স – DesheBideshe

জুনের প্রথম ২৩ দিনে দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স – DesheBideshe


জুনের প্রথম ২৩ দিনে দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স – DesheBideshe

ঢাকা, ২৪ জুন – চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্যানুসারে চলতি মাসের প্রথম ২৩ দিনে প্রতিদিন গড়ে ৯ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসীরা ২২০ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছিলেন। ফলে বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত সময়ে দেশে সবমিলিয়ে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসীদের পাঠানো এই আয় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে গত মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড।

এনএন/ ২৪ জুন ২০২৬