LATEST
David Walliams epitomises a society that refuses to take responsibility iPhone 18 Pro Max নাকি Pixel 11 Pro XL, ক্যামেরায় কে এগিয়ে? শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা David Walliams’ Regent’s Park home on sale for $25m Anthropic targets valuation of up to US$1.4 trillion All Blacks v Wales Nations Championship test: Line-ups, kickoff times, how to watch – all you need to know Ageing well: Health and money decisions to make in your 50s, 60s, 70s and 80s – Hannah McQueen গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
Showbiz

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’! | চ্যানেল আই অনলাইন

মুক্তি পেয়েছে এবছরের অন্যতম বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রাউন-আপস’। যেখানে একদিকে যেমন অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ, তেমনি অন্যদিকে রয়েছেন কিয়ারা আদভানির মতো তারকা। যাদের রসায়নকে ঘিরে ইতোমধ্যেই কৌতুহল তৈরী হয়েছে।

তবে শোনা যাচ্ছে, তারকা নিয়ে মাতামাতির মাঝেও অনেকেরই তেমন পছন্দ হচ্ছে না ছবির কাহিনী! ইতিমধ্যেই ‘টক্সিক’কে ঘিরে ‘নেগেটিভ রিভিউ’ দিয়েছেন বহু নেটিজেন। অনেকে দাবি করেছেন, যশের ‘এন্ট্রি’ দারুণ! এমনকি, গোটা ছবিতেই তার ‘সোয়্যাগ’ নজর কাড়ে।

কিন্তু শেষ পর্যন্ত নাকি ছবির কাহিনী দুর্বল! স্বাভাবিকভাবেই মুক্তির শুরুর দিনই এই ধরনের প্রতিক্রিয়ায় ‘টক্সিক’-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন।

এক্স হ্যান্ডলে এক নেটিজেন ‘টক্সিক’-কে ‘সবচেয়ে বড় দুঃস্বপ্ন’ বলে তোপ দেগেছেন। ছবিটিকে ‘তিন ঘণ্টার যন্ত্রণা’ হিসেবে অভিহিত করার পাশাপাশি এতে যশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অবশ্য আরেক নেটিজেন যশের অভিনয় ও পর্দায় তার উপস্থিতির প্রশংসা করেছেন। তবে ছবিটি তাকে চূড়ান্ত হতাশ করেছে বলে দাবি তারও।

দুর্বল চিত্রনাট্য, ধীরগতির কাহিনি এবং আবেগের অভাবের অভিযোগ তুলেছেন দর্শক। আবার আরেকজনের মতে, ছবিটি নিতান্তই একঘেয়ে। গল্পটি মন ছুঁতে ব্যর্থ। তাকে লিখতে দেখা গেছে, ‘এমনটা আশা করিনি। পুরোপুরি বিপর্যয়।’

এমন অভিযোগ অনেকেরই। যারা ছবিটি নিয়ে হতাশ, তাদের প্রায় সকলেই একমত, আসল ‘ভিলেন’ যেন ছবিটির চিত্রনাট্য ও দুর্বল সম্পাদনা।

এদিকে মুক্তির আগেই ছবিটিকে ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনার কথা মাথায় রেখে, ছবিটির প্রথম শো সকাল ৬টায় নির্ধারিত করা হয়েছিল। এর মানে হল, সকাল ১১টার মধ্যেই ছবিটি পাঁচ ঘণ্টা ধরে চলছিল। আপনি জেনে অবাক হতে পারেন যে, মাত্র পাঁচ ঘণ্টায় এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়া পাঁচটি ছবিকে ছাড়িয়ে গিয়েছে।

সকাল ১১টা পর্যন্ত প্রথম দিনে ‘টক্সিক’ আয় করেছে ২৭.৪৫ কোটি টাকা। যেখানে চলতি বছর মুক্তি পাওয়া আলিয়া ভাটের ‘আলফা’ প্রথম দিনে আয় করেছে ৯.২৫ কোটি টাকা, ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ আয় করেছিল ২২ কোটি টাকা, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ আয় করেছিল ১৫.২৫ কোটি টাকা, অজয় ​​দেবগনের ‘ধামাল ৪’ আয় করে ১৪ কোটি টাকা, এবং শাহিদ কাপুরের ‘ককটেল ২’ আয় করেছে ১৬.২০ কোটি টাকা।

যশ ও কিয়ারা ছাড়াও ‘টক্সিক’-এ অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্তসহ আরো অনেকেই।

স্যাকনিল্ক-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘টক্সিক’ রেকর্ড সংখ্যক ১,৮৪৮,০৬৭টি অগ্রিম টিকিট বুকিং পেয়েছে। এই বিপুল সাড়ার ফলে, ছবিটি মুক্তির আগেই ৫৮.২৭ কোটি টাকা সংগ্রহ করেছে বলে জানা গেছে।

More in Showbiz

View all

Latest news