LATEST
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গেলেন মহাপরিচালক ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন Checkmate overpowers rivals in Group 3 to suggest better things ahead সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’-নুর অক্ষয় কুমারের ছেলের ছবি ভাইরাল, রাজেশ খান্নার সঙ্গে মিল খুঁজছেন ভক্তরা US military says its cyber systems are secure after reports of Air Force hack
Current Affairs

ডাকসু লড়তে রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

ডাকসু লড়তে রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে রাফিয়া জামায়াত আমিরের কাছে জানতে চান, ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কোনো নারী প্রার্থীকে দেখা যায়নি কেন। ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। রাফিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাব। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’

তবে রাফিয়া স্পষ্ট করেন, নিজের জন্য নয়, বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ তৈরির বিষয়টি সামনে আনতেই তিনি প্রশ্নটি করেছেন।

এর পরিপ্রেক্ষিতে জামায়াত আমির বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’

More in Current Affairs

View all

Latest news