ডা. জাকির হোসেনের মায়ের মৃত্যুতে ঔষধ শিল্প সমিতির শোক | চ্যানেল আই অনলাইন

ডা. জাকির হোসেনের মায়ের মৃত্যুতে ঔষধ শিল্প সমিতির শোক | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক মহাসচিব ডা. মো. জাকির হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

এক শোকবার্তায় সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামানসহ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সমিতির সকল সদস্যও পৃথকভাবে শোক প্রকাশ করে মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন।