LATEST
Estonia to close Russian border after ‘sabotage’ bid সৌদি আরব জুড়ে ব্যাপক ধরপাকড় ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদের পোস্টে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয় ও নেতাদের বাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম বিএনপি নেতার বাড়িতে হামলার পর কার্যালয়সহ ৬ প্রতিষ্ঠানে আগুন ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের Herald Hat-trick am sports quiz – Monday November 16 5 ways to take care of yourself when you’re caring for someone with cancer
Current Affairs

ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে রাষ্ট্রীয়ভাবে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এ জন্য ঢাকার বিভিন্ন অঞ্চলে ২০টি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এসব কমিটিতে রয়েছেন।

মীর শাহে আলম বলেন, কমিটিগুলো কাজ শুরুর পর বেশ কিছু অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছে সংশ্লিষ্ট কমিটিগুলো।

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নতুন পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে পৃথক একটি উইং প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও তা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের কথাও জানান তিনি। সরকারি কোয়ার্টারে যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা না হলে সংশ্লিষ্ট বাসিন্দাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।

ঢাকাকে অন্য কোনো দেশের শহরের আদলে গড়ে তোলার প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন মীর শাহে আলম। তিনি বলেন, সরকার ঢাকাকে কানাডা বা থাইল্যান্ডের মতো বানানোর কথা বলতে চায় না। বরং রাজধানীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতেই কাজ করছে সরকার।

More in Current Affairs

View all

Latest news