LATEST
সৌদি আরব জুড়ে ব্যাপক ধরপাকড় ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদের পোস্টে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয় ও নেতাদের বাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম বিএনপি নেতার বাড়িতে হামলার পর কার্যালয়সহ ৬ প্রতিষ্ঠানে আগুন ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের Herald Hat-trick am sports quiz – Monday November 16 5 ways to take care of yourself when you’re caring for someone with cancer মিয়ানমারে জাতিগত নিধন চালানো হয়েছে কি না, এ সপ্তাহে আইসিজেতে রায়
Districts News Updates

সৌদি আরব জুড়ে ব্যাপক ধরপাকড়

সৌদি আরব জুড়ে ব্যাপক ধরপাকড়

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে সৌদি আরব। মাত্র এক সপ্তাহে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়। এ ছাড়া অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেফতার হন আরও ২৯ জন। আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া, পরিবহন করা কিংবা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গ্রেফতার ও ফেরত পাঠানোর পাশাপাশি আরও বিপুলসংখ্যক অভিবাসীকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জন আইন লঙ্ঘনকারীকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

এ ছাড়া ভ্রমণের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ ও ২ হাজার ৩৭৯ জন নারীসহ মোট ৪০ হাজার ৭৬২ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও নিয়োগকর্তাদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ অনুপ্রবেশে সহায়তা করা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কোনো ধরনের সেবা প্রদানকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের সতর্কবার্তা অনুযায়ী, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত বাড়িঘর বা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।

জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: গালফ নিউজ

The post সৌদি আরব জুড়ে ব্যাপক ধরপাকড় appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news