LATEST
Iranian drones attack radar system at US military base in Bahrain মা হলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’, ফোনে মিতুকে হুমকি তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা নেই, মাঠে কঠোর নজরদারিতে এসআরবি: উইং কমান্ডার ইন্তেখাব চিকিৎসার কথা বলে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার কথিত পীর ঢাকায় তিন দিনের গ্লাবাল সোর্সিং এক্সপো ২০২৬ Guineas winner to miss New Zealand’s two richest races – Mick On Monday
Districts News Updates

মা হলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য

মা হলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউড অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। মা হয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর ভাগ করে নিয়েছেন রোশনি।

নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন অভিনেত্রী এবং তার পরিবার।

শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মীরা। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

এই বিশেষ মুহূর্তের অপেক্ষায় দিন গুনছিলেন রোশনি ও তার স্বামী তূর্য সেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবরও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

সেই সময় নীল সমুদ্রকে সাক্ষী রেখে স্বামীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

এরপর থেকে মাতৃত্বের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন রোশনি। কখনও স্বামীর সঙ্গে বিশেষ ফোটোশুট, কখনও আবার পরিবারের সঙ্গে সাধের অনুষ্ঠান- সবকিছুতেই ধরা পড়েছে নতুন অতিথিকে ঘিরে তাদের উচ্ছ্বাস।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

মাসখানেক আগে মায়ের কাছে সাত মাসের সাধ খেয়েছিলেন অভিনেত্রী। পরে স্বামী তূর্যর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বেবিবাম্পের একগুচ্ছ ছবিও। সেই ছবির ক্যাপশনে জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানানোর কথা লিখেছিলেন তিনি।

The post মা হলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news