LATEST
রাজধানীতে সরকারি বাসা বরাদ্দ দেবে সরকার, অনলাইনে আবেদন যেভাবে ‘আপা আইবো না, আপা নাই’—ছাত্রলীগ নেতাকে যুবদলের নয়ন কানাডায় অভিবাসন কমানোর প্রস্তাব নাকচ, ২০২৭ সালে সুযোগ পাবেন ৬ লাখের বেশি মানুষ সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক ‘বাংলাদেশ দখল করা এত সহজ নয়’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের জবাবে রিজভী What happens next for Miss Universe New Zealand Georgia Waddington after historic placing? বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য, মাতৃত্বের অনন্য দৃষ্টান্ত অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার
Current Affairs

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার কথা জানানো হয়েছে। এর মধ্য দিয়ে তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

More in Current Affairs

View all

Latest news