LATEST
ডেঙ্গুর ত্রাসের মাঝেই শিশুদের জন্য নতুন আতঙ্ক ‘হাম’! একদিনে ঝরল ৭ প্রাণ অবনমন থেকে বাঁচতে আর্জেন্টাইন কোচ আনল ম্যানচেস্টার ইউনাইটেড ‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করব’ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী সন্ধ্যায় সারা দিনের খবর OnePlus এর ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে রয়েছে 7000mAh ব্যাটারির সুবিধা নেকলেস বিতর্কে দীপিকা, নেট দুনিয়ায় তোলপাড় নয় নম্বর বিপদ সংকেত, কাদের জন্য হুমায়ূনের এই সতর্কবার্তা?
Global

তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

তুরস্ক: তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৩ দিনের সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।

The post তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news