ধরুন, এক বিকেলে শহরের যান্ত্রিকতা আর ভালো লাগছে না। মনে হলো, একটু যদি প্রকৃতির মাঝে ডুব দেওয়া যেত? ঠিক তখনই নিউজফিডে ভেসে এল শহরের মাঝে গড়ে ওঠা এক মরুগুহার ছবি। কী? শুনতে অবাক লাগছে? কাণ্ডটা করেছে বনানীতে অবস্থিত সামাজিক মাধ্যমে ভাইরাল রেস্তোরাঁ ডুন ঢাকায়।
ডুনে ঢুকে প্রথমেই মনে হবে, বালুরঙা গহিন এক গুহা। নরম আলো, খাঁজকাটা দেয়াল, নরম সুর, আর টেবিলে সাজানো প্লেট—ঢাকার নতুন কেভ-থিম রেস্তোরাঁ ডুনকে এভাবেই সাজানো হয়েছে। হুট করে মনে হতেই পারে আপনি বোধ হয় বনানীতে নয়, বরং আছেন প্রকৃতির খুব কাছে, কোনো এক মরুভূমি অথবা গুহার মাঝে।
ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার
ডিউন শব্দটি নিজেই যখন থিম
আগে কোনো রেস্তোরাঁ বাছাইয়ের মূলে থাকত এর খাবার। সময় বদলেছে। এখন শুধু খাবারই না, পাশাপাশি নতুন প্রজন্মের চাই ব্যতিক্রমী ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ সাজসজ্জা। রেস্তোরাঁর খাবার ভালো হওয়া তো চাই-ই চাই, তবে এর আগে প্রয়োজন জায়গাটি কতটা ফটোজনিক। ঠিক এই জায়গাতেই অন্য রকম ডুন।
ডুন অর্থ বালিয়াড়ি বা বালির টিলা। রেস্তোরাঁর সাজও সেই ভাবনা ধরেই করা। গুহার মতো স্থাপত্য আর মরুভূমির আবহ রাখতে চেয়েছে ডুন ঢাকা। রেস্তোরাঁটির ম্যানেজার শারফাত হোসেন জানান, ‘মে মাসে উদ্বোধনের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ডুন। মূল কারণ অবশ্যই ইন্টেরিয়র। প্রথম দিকে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে।’
ঢাকার যে আটটি দোকানে পাবেন নিরামিষ ও বাঙালি খাবারের স্বাদ
খাবারেও কি টেক্কা দিচ্ছে
শুধু ইন্টেরিয়রেই নয়, খাবারেও অন্য রেস্তোরাঁ থেকে আলাদা ডুন। একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে দুই ধরনের কুজ্যিন—প্যান এশিয়ান ও কন্টিনেন্টাল। এশিয়ানে আছে থাই, চায়নিজ, জাপানিজ, আর কন্টিনেন্টালে ইউরোপিয়ান। ফলে নানা ধরনের পদ কিংবা স্বাদের খাবার চেখে দেখার সুযোগ ডুনে রয়েছে।
প্রতিটি পদই অথেনটিক, এমনটাই দাবি করছে ডুন কর্তৃপক্ষ। এই যেমন বিফ লাংকান। ঢাকায় ডুনে বসেই শ্রীলঙ্কান এই পদের মজা নেওয়া যাবে। তাদের সেরা বিক্রীত আরও কিছু পদের মধ্যে আছে ডুন স্পেশাল সিফুড রাইস, ডুন সিক্রেট বার্গার, কোকোনাট মিল্ক রাইস ইত্যাদি। কমন পদের মধ্যে প্রন টেম্পুরা ও টম ইয়াম স্যুপও চেখে দেখতে পারেন।
পূর্বাচলে মিষ্টিমুখের নতুন ঠিকানা, পাবেন নানা স্বাদের মিষ্টি
দাম কেমন
সোশ্যাল মিডিয়ায় ডুন ঢাকার চড়া দাম নিয়ে নানা আলোচনাও দেখা গেছে। এ বিষয়ে ডুন ঢাকার ম্যানেজিং ডিরেক্টর আরিফুল হামজা জানান, ‘রেস্টুরেন্ট একটা ওভার অল এক্সপেরিয়েন্স। কোথায় বসছেন, কীভাবে খাবার পরিবেশন করা হচ্ছে—সবকিছু এর মধ্যে পড়ে। আমরা যে শুধু ইন্টেরিয়রের ওপর জোর দিয়েছি—এমন না, খাবার এবং সার্ভিসের ক্ষেত্রেও আমরা সেরাটা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখেও আমাদের পড়তে হয়। তবু সার্ভিস নিয়ে কোনো আপসের সুযোগ নেই।’
ফাইন ডাইনিংয়ের পাশাপাশি ডুন ঢাকাতে আছে প্রাইভেট ডাইনিংয়ের সুবিধা। আছে করপোরেট মিটিং রুম। ফলে ফ্যামিলি গেট টুগেদার থেকে শুরু করে অফিসের মিটিং, মজাদার খাবারের সঙ্গে সবই এখানে সেরে নেওয়া যাবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে ডুন ঢাকা। ঈদ অথবা পূজার মতো বিশেষ উপলক্ষে রিজার্ভেশনের সুযোগও রয়েছে। ফলে যেকোনো ধরনের আনন্দ আয়োজনে ঢুঁ মেরে আসতে পারেন ডুন ঢাকা।
ঠিকানা: বাড়ি ২৭, রোড ১২/এ, ব্লক এইচ, বনানী, ঢাকা।
বিদেশি স্থাপত্য উপকরণের বদলে খড়, বাঁশ, গামছা, বাঁশের চিকে তৈরি হয়েছে যে রেস্তোরাঁ