LATEST
বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা জোহানেসবার্গ টেস্টে তিন পেসার ও এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামার ইঙ্গিত শান্তর অবশেষে আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল All Blacks v Wales: Live updates from the Nations Championship test in Cardiff প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে, ইসলাম ধর্ম গ্রহণ কেরালার তরুণীর বাবার লেখা চার গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্দীপ রায়
Current Affairs

সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা

সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সলঙ্গা ইউনিয়নে ২ নং ওয়ার্ড নাইমুরি বাজার মাঠ চত্বরে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মিজানুর রহমানের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলের সদস্য হেদায়েতুল হক আয়ুব, ওয়ার্ড কৃষক দলের সভাপতি সুলতান মাহমুদ, সংগঠনিক সিরাজুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পিয়ার আলী, সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সবুর মাস্টার।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মানুষের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ব্যক্তিরা মিজানুর রহমানের প্রতি তাঁদের সমর্থন জানান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে সলঙ্গা ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে যুগ্ম আহবায়ক সলঙ্গা থানা যুবদল মিজানুর রহমানের নির্বাচনী আলোচনা ও আগ্রহ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

More in Current Affairs

View all

Latest news