দণ্ডিত পলাতকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারকে অর্থ দেওয়া হবে : প্রধান কৌঁসুলি

দণ্ডিত পলাতকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারকে অর্থ দেওয়া হবে : প্রধান কৌঁসুলি

ট্রাইব্যুনালে আসা জুলাই অভ্যুত্থানের অভিযোগগুলোর তদন্ত ও বিচার এক বছরে মধ্যে শেষের কথা বললেন আমিনুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের পর তা বিক্রি করে পাওয়া অর্থ শহীদ পরিবারের মধ্যে বিতরণের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে তথ্য দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এ ধরনের কোনো নজির ট্রাইব্যুনালে নেই মন্তব্য বলেও মন্তব্য করে তিনি বলেন, “এবার প্রথমবারের মত এ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।”

সারা দেশ থেকে ট্রাইব্যুনালে আসা জুলাই অভ্যুত্থানের অভিযোগগুলোর তদন্ত ও বিচার এক বছরে মধ্যে শেষের কথাও বলেন আমিনুল ইসলাম।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “যাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ আছে অথবা এক লাখ টাকা জরিমানা, দুই লাখ টাকা জরিমানা বা সম্পত্তি কনফিসকেশনের যে আদেশগুলো আছে, সেগুলো কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, সেই প্রক্রিয়া আমরা শুরু করতে যাচ্ছি।”