দুই দফায় এগিয়েও চীনের কাছে হার হকির যুবাদের

‎এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় যুবাদের সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা।

‎‎ছেলেদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দশ দলের এবারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে ভারত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান।