LATEST
বাংলাদেশের অর্থনীতিতে বড় সুখবর! মার্কিন সংস্থা ডিএফসি-র অর্থায়নের যোগ্য তালিকায় যুক্ত হলো বাংলাদেশ রুনা লায়লা: কণ্ঠে যার সীমানাহীন এক পৃথিবী How taking a ‘widow gap year’ helped me start living again Lindsay Clancy to be retried for children’s murder ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর শতচেষ্টায়ও পেটের মেদ কমছে না? ৪ উপায়ে মিলবে স্বস্তি জলবায়ু ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান
Technology

দেশের সব ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা

দেশের সব ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা

ঢাকা: দেশের ঐতিহ্যবাহী পোস্ট অফিস ও ডাকঘরগুলোকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ২০২৮ সালের মধ্যে সেগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটাল সেন্টারে রূপান্তর করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য জানান।

সংসদে মন্ত্রী জানান, দেশের সব ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তর এবং ডাক সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বর্তমানে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সেপ্টেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৭ মেয়াদে ‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ’ শীর্ষক একটি কারিগরি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রথম প্রকল্পের আওতায় ডাক বিভাগের বিদ্যমান ইলেকট্রনিক মানি ট্রান্সফার বা অর্থ প্রেরণ ব্যবস্থাকে আরও যুগোপযোগী, নিরাপদ ও সহজ করা হচ্ছে।

এ ছাড়া দ্বিতীয় ধাপে মার্চ ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৮ মেয়াদে ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ’ শীর্ষক আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। এই প্রকল্পের আওতায় জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল প্রবর্তন করা হবে। পাশাপাশি ‘আমার ডাক’ অ্যাপ এবং ‘পোস্টাল রুরাল ট্রেড অ্যান্ড কমার্স মডেল’ বা ‘ডাক বাজার’ সফটওয়্যারের মাধ্যমে ডাক বিভাগের প্রতিটি সেবা সম্পূর্ণ ডিজিটাইজড করা হবে।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত এই প্রকল্পগুলোর কাজ সফলভাবে সম্পন্ন হলে দেশের সব পোস্ট অফিস ও ডাকঘর আধুনিক ডিজিটাল সেন্টারে রূপান্তরিত হবে। এর ফলে গ্রামীণ জনপদসহ সারা দেশের সাধারণ মানুষ ঘরে বসেই সহজে, দ্রুত ও নিরাপদে আধুনিক ডিজিটাল ডাকসেবা গ্রহণ করতে পারবেন, যা দেশের সার্বিক তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

The post দেশের সব ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Technology

View all

Latest news