LATEST
বাংলাদেশের অর্থনীতিতে বড় সুখবর! মার্কিন সংস্থা ডিএফসি-র অর্থায়নের যোগ্য তালিকায় যুক্ত হলো বাংলাদেশ রুনা লায়লা: কণ্ঠে যার সীমানাহীন এক পৃথিবী How taking a ‘widow gap year’ helped me start living again Lindsay Clancy to be retried for children’s murder ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর শতচেষ্টায়ও পেটের মেদ কমছে না? ৪ উপায়ে মিলবে স্বস্তি জলবায়ু ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান
Current Affairs

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার পাশাপাশি পাড়ায় পাড়ায় পাহারা বসানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘আপনারা প্রত্যেকে পাড়ায় পাহারা বসান, যাতে ফ্যাসিবাদের দোসররা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।’ এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।

এ সময় আরও বক্তব্য দেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পরিতোষ সরকার ও ইবাদত মাতুব্বরসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

More in Current Affairs

View all

Latest news