‘হাওয়া’র পর দেশের প্রেক্ষাগৃহে নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’ মুক্তির পরিকল্পনায় ব্যস্ত আছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। আসছে ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির ঘোষণাও দিয়েছেন তিনি। এরইমধ্যে এলো আরেকটি আনন্দ সংবাদ!
‘রইদ’-এর বিশ্ব প্রিমিয়ার হয়েছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এ। উৎসবের ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ নির্বাচিত হয়েছিলো সিনেমাটি! এবার দেশে মুক্তির আগে পেলেন আরো একটি সুসংবাদ!
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ‘সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ জায়গা করে নিয়েছে ‘রইদ’। উৎসবের ‘এশিয়ান ক্রসরোডস’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। আগামি ১৫ মে যুক্তরাষ্ট্রের সময় বিকেল সাড়ে পাঁচটায় ও ১৬ মে দুপুর আড়াইটায় ‘রইদ’ দেখানো হবে।
এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে ‘রইদ’-এর মূল কাহিনি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।




