
বরিশাল, ২১ এপ্রিল – দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত একদিনে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ জন, উত্তর সিটি করপোরেশনে ১ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ জন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ১৭২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৯ জনে। আক্রান্তদের মধ্যে ৬২.৬ শতাংশ পুরুষ এবং ৩৭.৪ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ২০২৪ সালে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬






