LATEST
What every NZ parent should know before posting a picture of their child online ফিফায় সাইবার হামলা! কর্মীদের পরিচয় ব্যবহার করে তথ্য হাতিয়ে নিল হ্যাকার গোষ্ঠী End of Day Message রাজপথে সক্রিয় তিন দল, লক্ষ্য কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ঠেকানো কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই ‘রিয়ালে যোগ দেবেন হালান্ড, বিদায় নেবেন ভিনিসিয়ুস’ Instant cricket legend: Man takes amazing one-handed catch on back of bike
National

নবগঠিত কমিটিকে শাহরাস্তি যুবদল নেতাদের ফুলেল শুভেচ্ছা

নবগঠিত কমিটিকে শাহরাস্তি যুবদল নেতাদের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর জেলা নবগঠিত যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল গাজী বাহারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহরাস্তি উপজেলা যুবদল নেতা জুবায়ের আল নাহিয়ান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী আহ্বায়ক ও যুবদল নেতা জুবায়েরের নেতৃত্বে নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসেন, ইমরান হোসেন ইমরান, সালাউদ্দিন সুজন, তারেক মাহমুদ, পৌর যুবদলের নেতা মীর হোসেন মিরু, আবুল বরাত, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, শাহাদাত হোসেন শুভ, বিপ্লব হোসেন, রাসেল হোসেন, নুরে আলম, আল আমিন, মারুফ মহসিন রাসেল হোসেন প্রমুখ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৬ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news