LATEST
আগের চেয়ে ভালো আছেন, তবে শঙ্কামুক্ত নন মামুনুর রশীদ ১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন! AI has changed how we talk. Here are the words you need to know 11 chefs and restaurateurs share the cookbooks they’d gift this Christmas ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ জাতীয় ছাত্রশক্তির সব পদ থেকে পদত্যাগ করলেন তোফাজ্জেল শনিবার ঢাকায় কোথায় কী? Vanished frog returns to Carwoola – and historic pollution could help ensure its survival
National

মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত

মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয়েছে। রপ্তান মুখী প্রাণিসম্পদে গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ…… প্রতিপাদ্য বিষয় নিয়ে
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়।।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্্যালি বের হয়।র্্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। র্্যালি
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইসমাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতলাব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ এবং উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২৬ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news