LATEST
SaverOne Signs Letter of Intent to Acquire Drew Therapeutics নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই, যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন চার দিন ধরে হাসপাতালে মামুনুর রশীদ, শারীরিক অবস্থা ক্রিটিকাল X Square Robot dan Pos Malaysia Memeterai MoC untuk Meneroka AI Berjasad dalam Automasi Logistik খাগড়াছড়িতে ১০ বছরের শিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের, সংলাপে বসতে আগ্রহী জামায়াতসহ রাজনৈতিক দলগুলো
Current Affairs

নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কোনাবাড়ীতে এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ইসলাম গার্মেন্টস ও রিপন নীট ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় আশপাশের প্রায় আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে ইসলাম গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাদের অভিযোগ, কারখানার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ওই নারী শ্রমিককে মারধর করেছেন। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মারধরের শিকার ওই নারী শ্রমিকের ভাষ্য, ইসলাম গার্মেন্টস লিমিটেডের ইউনিট-২-এর ইনচার্জ শরিফ, এপিএম নয়ন, তানিয়াসহ কয়েকজন স্টাফ তাঁকে মারধর করেন। তিনি বলেন, কারখানার গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁরা তাঁর ওপর হামলা চালান। পরে সহকর্মীরা তাঁকে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে ভর্তি করেন।

কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই নারী শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি।

ইসলাম নীট ডিজাইন লিমিটেডের ইউনিট-২-এর এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিকের মৃত্যুর খবরটি গুজব। ওই নারী শ্রমিক সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় কোনাবাড়ী অঞ্চলের প্রায় আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকের মৃত্যুর খবরটি গুজব। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

More in Current Affairs

View all

Latest news