নাম প্রকাশ না করার শর্তে ঘরবাড়ি ভাঙচুরের শিকার এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘যারা হামলা করিছে, তারা এলাকার লোকজন। সবাই বিএনপি করে। আমি বা এলাকার কোনো লোক আজ সকালের মিছিলে ছিলাম না। শুধু শুধু আমাদের ওপর এই অত্যাচার করা হলো। আমরা অসহায়।’
হামলা ও ভাঙচুরের অভিযোগ সরাসরি অস্বীকার করেননি কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘ভাঙচুর তেমন একটা হয়নি। ছাত্রলীগের ছেলেরা সকালে মিছিল করিছে। মিছিলে বহিরাগতদের সঙ্গে এলাকার ছাত্রলীগের ছেলেরা ছিল। বিকেলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের লোকজন এলাকায় মিছিল করিছে। মিছিলের সময় কিছু ইটপাটকেল ছুড়তে পারে। তেমন কিছু হয়নি।’




