LATEST
লিভারপুলের বিপক্ষে ইয়োরোর লাল কার্ডে আপিল করবে ম্যানচেস্টার ইউনাইটেড Only southern elite to come north for Alexandra Park Christmas carnival বানারীপাড়ায় ছাত্রলীগ নেতা সাজু গ্রেপ্তার মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান ২০তম ১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্তের নির্দেশ ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বিপরীতমুখী অবস্থানে জটিল হচ্ছে সরকার গঠন শ্রীলঙ্কার বিপক্ষে হেরে রানার্সআপ হয়ে কোয়ার্টারে বাংলদেশ
Top News

পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ

পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ

পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়া চোখের দেখায় কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে একটি ব্যবসাপ্রতিষ্ঠান।

জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজি নামের একটি উৎপাদন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিভাগীয় ব্যবস্থা, জরিমানার টাকা ফেরত ও ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে গত রোববার সকালে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গ্রিন বায়োটেকনোলজির কারখানা পরিদর্শনে যান শরীফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে কারখানার উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার ঘুরে দেখান। একপর্যায়ে তাঁর নজরে আসে প্রসাধনসামগ্রী বানানোর জন্য সংরক্ষিত কিছু কাঁচামাল। প্রতিষ্ঠানটির দাবি, এসব কাঁচামাল নিজস্ব মান নিয়ন্ত্রণ করে পরীক্ষাগারে পুনঃপরীক্ষার (রিটেস্টিং) আওতায় ছিল। প্রতিটি পাত্রে ‘রিটেস্টেড’ লেবেল লাগানো ছিল এবং সেগুলোর মেয়াদও শেষ হয়নি। কিন্তু কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা করেন ওই কর্মকর্তা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে কাঁচামালগুলো সরকারি বা অন্য কোনো স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি সে সুযোগ দেননি। কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা পরিশোধে আমাদের বাধ্য করা হয়। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি।’

নজরুল ইসলামের অভিযোগ, কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর নেওয়া হয়। তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন পণ্যের জন্য সংরক্ষিত প্রায় এক কোটি টাকার কাঁচামাল জোর করে ধ্বংস করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও ক্ষুণ্ন হয়েছে।’

প্রতিষ্ঠানটির দাবি, তাদের উৎপাদিত প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে। পণ্যগুলো পরীক্ষাগারে মান যাচাইয়ের পর বাজারজাত করা হয়। অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মাধ্যমে ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত।

অভিযোগের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ অবস্থায় পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দ তালিকা করিনি। কাঁচামালগুলো ধ্বংস করিয়েছি। তবে কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। সেখানে কাউকে গ্রেপ্তারের হুমকিও দিইনি।’

চোখের দেখায় কীভাবে কাঁচামালে ভেজাল বুঝলেন, এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম বলেন, কিছু জিনিস চোখের দেখায় বোঝা যায়, আবার কিছু জিনিস পরীক্ষার প্রয়োজন হয়। মেয়াদ নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার মাধ্যমে বিষয়টি সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

More in Top News

View all

Latest news