এশিয়া কাপ রাইজিং স্টারসে প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশ এ দলের। গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ভয়াবহ ব্যাটিং ধস দেখেছে সাইফ হাসানের দল। তাতে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগার দলটি। তিন জয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিতে লড়বে লঙ্কানরা, বাংলাদেশ লড়বে গ্রুপ রানার্সআপ হয়ে। কাতারের দোহায় টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪২.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায়। জবাবে নেমে ২১.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কান দলটি। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান করেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান করেন ইফতেখার হোসেন ইফতি। সাইফ হাসান ২৮ এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ১৫ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে রাভিন্দু ফের্নান্দো ৪ উইকেট নেন। ভানুজা সাহান ৩ এবং বিজয়কান্থ বিয়াসকান্থ নেন ২ উইকেট নেন। জবাবে নেমে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন নিশান মাদুশকা। ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৪৫ রান করেন পবন রত্নায়েকে। এছাড়া লাসিথ ক্রুসপুল্লে ২৯ রান করেন। বাংলাদেশ বোলারদের হয়ে রাকিবুল হাসান, সামিউন বাসির ও আফিফ হোসেন নেন একটি করে উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে রানার্সআপ হয়ে কোয়ার্টারে বাংলদেশ
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87/