LATEST
All Blacks v England: Will Jordan ruled out of final test of the season Aptly named racehorse smashes track record, helps fund Canberra palliative care ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ২০২৭ সালের ঈদুল ফিতর ও আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ বিদেশে থাকা আওয়ামী সন্ত্রাসীরা অস্থিরতা ও অর্থ পাচারে জড়িত, তাদের ফেরাতে সহায়তা চাইল সরকার ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার ‘অবনী বাড়ি আছো?’ অথবা এক অনিকেত যাযাবর কবির ডায়েরি I’m legally blind and can’t seem to land a job. How can I increase my chances?
Top News

মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক

মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য গঠিত মজুরি বোর্ডের সভা পৌনে ৯ ঘণ্টা হওয়ার পর মুলতবি হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টায় শুরু হয়ে দুবার বিরতি দিয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সভা চলে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, ‘আজকের সভা আমরা মুলতবি করেছি। কাল মঙ্গলবার বেলা দুইটায় এই মুলতবি সভা আবার শুরু হবে।’

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সভাপতিত্ব করেন। নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব সভায় যোগ দেন।

এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় উপস্থিত ছিলেন।

সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব দিয়েছে। মালিকেরা কত টাকা প্রস্তাব কত করেছেন, সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড। ফলে বোর্ডের কোনো সদস্য মালিকপক্ষের মজুরি প্রস্তাব নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

একাধিক সূত্র জানায়, আলোচনায় শ্রমিকপক্ষ দুই দফা তাদের মজুরি প্রস্তাব সংশোধন করেছে। একইভাবে মালিকেরা প্রাথমিক প্রস্তাব থেকে দুই দফা বাড়িয়ে সংশোধিত মজুরি প্রস্তাব দিয়েছেন।

বোর্ডের দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার মজুরি চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা হয়। ৯ নভেম্বরের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেয়।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সোমবার বিকেল পৌনে পাঁচটায় বোর্ডের অন্য সদস্যদের নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন। এ সময় মালিকেরা কত মজুরি প্রস্তাব করেছেন, সেটি জানাতে চাননি তিনি। মালিকদের মজুরি প্রস্তাব কি ১৪ হাজার ৩০০ টাকা, নাকি ১৪ হাজার ৫০০ টাকা—একজন সাংবাদিকের এমন প্রশ্নে বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘এটির ওপরে ইনশাআল্লাহ।’

ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। তো এটাই চূড়ান্ত নয়। মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও আমাদের প্রস্তাব গ্রহণ করেনি।’

More in Top News

View all

Latest news