পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে বিএনপির অভিনন্দন: তিস্তা চুক্তির প্রত্যাশা – DesheBideshe

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে বিএনপির অভিনন্দন: তিস্তা চুক্তির প্রত্যাশা – DesheBideshe


পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে বিএনপির অভিনন্দন: তিস্তা চুক্তির প্রত্যাশা – DesheBideshe

ঢাকা, ৬ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ে দলটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনন্দন জানান। একই সাথে তিনি বিজেপি সরকারকে তিস্তা পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

বিএনপি নেতা হেলাল বলেন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এই জয় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন যে, দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে বিজেপি সরকার এবার কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা পানিবণ্টন চুক্তি হওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে শেষ মুহূর্তে চুক্তিটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে বিজেপি সরকার ক্ষমতায় এলেও মমতার আপত্তির কারণে বিষয়টি ঝুলে থাকে।

আজিজুল বারী হেলাল মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই এই চুক্তির প্রধান অন্তরায় ছিলেন। তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপি ক্ষমতায় আসায় এখন তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে বলে তিনি মনে করেন।

পশ্চিমবঙ্গে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূলকে পরাজিত করে ২৯৩টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৮১টি আসনে জয় পেয়েছে।

এনএন/ ৬ মে ২০২৬