LATEST
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, নেপথ্যে কী? প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ Coca-Cola’s European bottler hit by EU antitrust probe প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার দাবি এনসিপির ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
National

পাঁচ ধাপে ৪ হাজার ৩শ ইউপিতে হবে ভোট

পাঁচ ধাপে ৪ হাজার ৩শ  ইউপিতে হবে ভোট

আগামী বছরে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে কোন ধাপে কয়টি ইউনিয়নের ভোট হবে তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ১৬ নভেম্বর নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার এক হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার এক হাজার ১৩০টি ইউপি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার এক হাজার দুটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন বর্তমানে আটকে আছে, পরবর্তীতে সেগুলো জটিলতামুক্ত হলে পঞ্চম ধাপের সঙ্গে সমন্বয় করে ভোট নেওয়া হবে।

আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু হলে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক কর্মসূচি ভোটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন মনে করে না এতে নির্বাচনের পরিবেশে কোনো বিরূপ প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে তা সহায়ক ভূমিকা পালন করবে বলেই কমিশন আশা প্রকাশ করছে।

ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতীয় নির্বাচনের আদলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ১০ ডিসেম্বরের আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে এই সংলাপ সম্পন্ন করা হবে। তিনি বলেন, চলতি মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিন ধরে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর মতামত ও সহযোগিতা চাওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২৩ নভেম্বর ২০২৬
এ জি

More in National

View all

Latest news