LATEST
কলকাতা-মুম্বাইগামী বিমানে ছিনতাইয়ের হুমকি, উড্ডয়নের আগে রানওয়ে থেকে সরানো হলো কেন গাজা সীমান্তে ফর্মুলা ওয়ানে সাতবারের চ্যাম্পিয়ন হ্যামিল্টন তুরস্কে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বিয়ে, উড়ে গেলেন রজনী-স্ট্যালিনরা পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগ, আওয়ামী নেতাকর্মী আটক মাদ্রাসায় আগুনে দগ্ধ ও আহত ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে
Top News

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের | চ্যানেল আই অনলাইন

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের | চ্যানেল আই অনলাইন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া কথা ছিল জাতীয় দলের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। তবে তাদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

জাতীয় দলের স্বার্থে এবং খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ফিটনেসের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তৃতীয় ওয়ানডে শেষে মোস্তাফিজুর রহমানের অবস্থা পর্যবেক্ষণের জন্য স্ক্যান করানো হবে। স্ক্যান শেষে বিসিবির মেডিকেল দলের অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন ফিজ। পিএসএলের বাকি অংশের জন্য তাকে দেয়া এনওসি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

অন্যদিকে নাহিদ রানাকেও আর ছাড়া হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে বিসিবি। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রামে রাখতে রানাকে পিএসএলের বাকি অংশে এনওসি দিচ্ছে না বিসিবি।

More in Top News

View all

Latest news