অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান কে হচ্ছেন, তা নিয়ে প্রশাসন ও পিএসসিতে নানা আলোচনা চলছে।
নতুন চেয়ারম্যান হিসেবে বাইরে থেকে কাউকে আনা হবে, নাকি অবসরপ্রাপ্ত কোনো আমলাকে দায়িত্ব দেওয়া হবে—এ নিয়ে জোর আলোচনা রয়েছে। আবার পিএসসির বিদ্যমান সদস্যদের মধ্য থেকেও কাউকে চেয়ারম্যান করা হতে পারে বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

