প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত বস্ত্রশিল্পের বিদ্যমান সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে শিল্পখাতের সমস্যা পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতৃবৃন্দ।

বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত পর্যালোচনা করে বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সরকার বস্ত্রশিল্পের টেকসই উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।