LATEST
Will Greenwood: Wales delivered one of rugby’s greatest defensive stands to deny All Blacks – Analysis All Blacks v England: Three England returnees likely to start at Twickenham গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর বিদ্যুৎ উৎপাদনে তুরস্কের মডেলে এগোতে পারে বাংলাদেশ UK TV star Jeremy Edwards says David Walliams ‘sexually humiliated’ him during sketch on stage ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন Oil supertanker ‘sinks after hitting mine’ in Strait of Hormuz
Districts News Updates

‘বগুড়া লেখক চক্র’ পুরস্কার পাচ্ছেন ৮ জন

‘বগুড়া লেখক চক্র’ পুরস্কার পাচ্ছেন ৮ জন

ঢাকা: প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষ্যে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা করা হয়েছে। কবি সম্মেলনে আট বিশিষ্ট ব্যক্তিকে এ বছরের ‘বগুড়া লেখক চক্র’ পুরস্কার দেওয়া হবে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে সম্মেলনের তারিখ ও পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন ‘বগুড়া লেখক চক্র’র সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক।

লিখিত বক্তব্যে ইসলাম রফিক বলেন, ‘কবি সম্মেলনে আট বিশিষ্ট ব্যক্তিকে এ বছর বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক- রহমান রাজু (‘আনর্ত’ পত্রিকার জন্য), গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক-রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মো. বায়েজিদ শেখ। আগামী ২৭-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন শতাধিক কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মীরা অংশ নেবেন।’

তিনি আরও বলেন, “বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৮ বছর ধরে কাজ করে যাচ্ছে বগুড়া লেখক চক্র। সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রথার প্রবর্তন করা হয়। প্রতিবছরের মতো এ বছরও প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষ্যে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৭-২৯ নভেম্বর তিন দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপি’র সভাপতি জনাব মো. রেজাউল করিম বাদশা।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, কবি সম্মেলন উপলক্ষ্যে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, দু’টি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্যুভেনির এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে। কবি সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ নভেম্বর বিকেল ৪টায় স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আট বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। কবি সম্মেলনের দ্বিতীয় দিন তাদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করবেন প্রধান অতিথি।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু্, আমরা ক’জন শিল্পী গোষ্ঠির সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন। সংগঠনের পক্ষে বক্তৃতা করেন- বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, সংগঠনের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ ও কবি শাকিবুল শাকিল, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রাণী মোহন্ত, বখতিয়ার হোসাইন, মোমিন শাওনসহ সংগঠনের অন্যান্য কবিরা। সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দল ‘অন্যরকম’র অলক পাল।

The post ‘বগুড়া লেখক চক্র’ পুরস্কার পাচ্ছেন ৮ জন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news