LATEST
Challenging consensus, scientist says photos show Jeffrey Epstein was killed ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ মাসব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করবে ছাত্র ফেডারেশন Israeli opposition chiefs denounce Netanyahu over ‘attempted coup’ New Zealand Open prize purse to rise to at least $2.3m in 2027 ‘বৌদি বা ভাবি বলে ডাকা যাবে না, বন্ধুদের বাড়িতে আনা যাবে না’ খরচ বেশি হওয়ার কারণ সংসদে জানালেন প্রতিমন্ত্রী NZ’s first successful liver transplant recipient celebrates 40 years since operation
Districts News Updates

জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই

জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই

প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে।

বর্ষীয়ান এই অভিনেতাকে শোক জানিয়েছেন, অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করেছেন গিরি বাবু। অভিনয় করেছেন ৬ শতাধিক সিনেমায়।

কখনো খলনায়ক, কখনো কৌতুকাভিনেতা, আবার কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি।

১৯৪৬ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। তার আসল নাম ইয়েরা শেষাগিরি রাও।

ছোটবেলা থেকেই অভিনয় ও নাটকের প্রতি আগ্রহ ছিল তার। ১৯৭৩ সালে ‘জাগমে মায়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করলেও পরে খলনায়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।

১৯৭৭ সালে মুক্তি পাওয়া পৌরাণিক সিনেমা ‘কুরুক্ষেত্রম’-এ তার অভিনয় বিশেষভাবে স্মরণীয়। এ ছাড়া ‘জ্যোতি’, ‘পাসিভাদি প্রণাম’, ‘হ্যালো ব্রাদার’, ‘সিসিন্দ্রি’, ‘লিটল সোলজার্স’ ও ‘নিনে পেলাডেটা’ তার উল্লেখযোগ্য সিনেমা।

নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ‘গামিম’, ‘গীতা গোবিন্দম’, ‘জাতি রত্নালু’ ও ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়ও দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও যুক্ত ছিলেন গিরি বাবু। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘রানারিঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নী সুখামে নে কোরুথুন্না’। এ ছাড়া কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।

‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’—বিয়ের গুঞ্জনে কেন বললেন হানিয়া আমির?

ব্যক্তিগত জীবনে শ্রীদেবীকে বিয়ে করেন গিরি বাবু। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে রঘু বাবু তেলুগু চলচ্চিত্রের পরিচিত কৌতুকাভিনেতা। ছোট ছেলে বোস বাবুও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। ২০১৬ সালে মারা যান তার স্ত্রী শ্রীদেবী।

The post জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news