LATEST
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর One NZ’s new chief executive Nick Judd on AI, the threat from Elon Musk and celltowers in your street কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড় শাহরাস্তিতে কারিগরি শাখা খোলার লক্ষ্যে পরিদর্শনে উপ-পরিদর্শক ভিডিও গেমেই জানা যাবে মনের অবস্থা? বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে ১.২৫% প্রণোদনা: প্রবাসী ও দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ ৭৫ বছর বয়সে প্রয়াত জিৎ গঙ্গোপাধ্যায়ের মা কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা
Districts News Updates

বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতার ছবি বিকৃত করে ফেসবুকে অপপ্রচার: সাইবার কোর্টে মামলা

বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতার ছবি বিকৃত করে ফেসবুকে অপপ্রচার: সাইবার কোর্টে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের মন্ত্রী-এমপিদের নিয়ে কটূক্তি এবং স্বেচ্ছাসেবক দল নেতার ছবি বিকৃত করে অশ্লীলভাবে উপস্থাপনের অভিযোগে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫/২৭ ধারায় মামলাটি দায়ের করেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১ নম্বর বর্ণি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহেদ আহমদ (২৭)। সাইবার পিটিশন মামলা নং-২৫১/২৬।

সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) ফেরদৌস আরার আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: মনজুর হাসান। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন-সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নওয়াগ্রামের আব্দুর রশিদের পুত্র আবুল কালাম আজাদ (২৯), মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র আলভী হোসেন হানিফ (২৭), সুনামগঞ্জের ছাতক উপজেলার চরদুর্লভ গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র কামরুল ইসলাম (২৯), মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হরিনগর মুড়াউল গ্রামের মো. সিরাজ উদ্দিনের পুত্র মো. কামিল আহমেদ রাজু (৩১), একই উপজেলার তারাদরম গ্রামের তছলিম উদ্দিনের পুত্র মিজানুর রহমান (৩৫) ও গ্রামতলা গ্রামের মখলিছুর রহমানের পুত্র মো. সানাউর রহমান চৌধুরী (৩০), সুনামগঞ্জের ছাতক উপজেলার চেচান গোবিন্দগঞ্জ নতুন বাজার গ্রামের মৃত মো: নুর মুহাম্মদের পুত্র মোহাম্মদ হবিবুর রহমান (৬৭), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের হকিয়ারচর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র মো. মহসিন মিয়া (২৬), সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্যামনগর গ্রামের আব্দুস সালামের পুত্র ফয়সল আলম (৩৩), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ঝিলুয়া মাস্টারবাড়ির রঞ্জিত চৌধুরীর পুত্র সৌরভ চৌধুরী অভী (২৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার মোঃ আরিফ উদ্দিনের স্ত্রী তানজিনা আক্তার (৩১), সিলেটের জকিগঞ্জ উপজেলার খিলগ্রামের নিজাম উদ্দিনের মেয়ে সুজিয়া বেগম (৩৩), সিলেট মহানগরের ৭ নম্বর ওয়ার্ডেও এয়ারপোর্ট থানার মোঃ আব্দুল খালিকের পুত্র আবু তালেব সাজিদ (২৯), মহানগরের ৩৪ নম্বর ওয়ার্ডের বহর আবাসিক এলাকার মো. সালাহ উদ্দিন গাজী (৩৪) এবং সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালামের পুত্র মো. আবুল খায়ের (২৯)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী মৌলভীবাজার জেলার বড়খেলা উপজেলার বর্নিচক গ্রামের মো: সুরমান আলীর পুত্র সাহেদ আহমদের অভিযোগ, গত ৫ নভেম্বর ১ নম্বর আসামি আবুল কালাম আজাদ তাঁর ফেসবুক আইডি থেকে বাদীর ছবি অন্য এক নারীর ছবির সঙ্গে যুক্ত করে অশ্লীল ও মানহানিকর বক্তব্যসংবলিত পোস্ট দেন। ওই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের নিয়েও কটূক্তিমূলক মন্তব্য করা হয়। পরে অন্য আসামিরা পোস্টটি শেয়ার করে বাদীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বাদীর দাবি, পোস্টটি মুছে ফেলার অনুরোধ জানালে তাঁকে আরও ভিডিও প্রকাশের হুমকি দেওয়া হয়।

বাদী সাহেদ আহমদ আরও বলেন, আসামিরা নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ,ছাত্রলীগ এবং বর্তমান বিরোধী দল জামাতের রাজনৈতিক দলের সাথে জড়িত। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদ করায় আসামিরা সংঘবদ্ধভাবে তাঁর ছবির সঙ্গে এক নারীর অশ্লীল ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পোস্টটি মুছে ফেলার অনুরোধ জানালেও তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় এবং আরও ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশের ভয় দেখানো হয়। এ অবস্থায় বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: মনজুর হাসান জানান, সোমবার ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫/২৭ ধারায় মামলা দায়ের করেছেন সাহেদ আহমদ। সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) ফেরদৌস আরার মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

More in Districts News Updates

View all

Latest news