LATEST
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন ফরিদগঞ্জের শফিকুল ইসলাম শিক্ষক হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ এক দিনে আরও ৮ প্রাণহানি: হামের উপসর্গ নিয়ে বছরে প্রাণ গেল ১ হাজার ৩৭১ জনের রাজধানীর পল্লবীতে বাসে আগুন মোস্তাফিজুর রহমান টুলুর নেতৃত্বে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিল, অংশ নিলেন বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী। Princess Diana charity goes into administration ‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’
Districts News Updates

মানবতার স্পর্শে কমলো রোগীদের দুর্ভোগ: হাসপাতালে চেয়ারম্যান প্রার্থীর মেট্রেস উপহার

মানবতার স্পর্শে কমলো রোগীদের দুর্ভোগ: হাসপাতালে চেয়ারম্যান প্রার্থীর মেট্রেস উপহার

রোগীদের দুর্ভোগের এক নাম শয্যা সংকট। দীর্ঘদিনের এই অব্যবস্থাপনার জন্য সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় জরুরি রোগীদের। এই ভোগান্তির কথা মাথায় রেখে এবার অভিনব এক পদক্ষেপ নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল গণি।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে অর্ধশত মেট্রেস উপহার দিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গণি।

স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু’র উপস্থিতিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তারের কাছে এসব মেট্রেস হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, হাসপাতাল হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে সেবার মান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। আব্দুল গণী রোগীদের কল্যাণে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।

মেট্রেস হস্তান্তরকালে চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গণি বলেন, অনেক সময় হাসপাতালে শয্যা সংকটের কারণে রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হয়। মানবিক দায়বদ্ধতা থেকে রোগীদের সামান্য স্বস্তি দিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকব।”

হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মেট্রেসগুলো পাওয়ায় মেঝেতে থাকা রোগীদের চিকিৎসাসেবা নিতে অনেক সুবিধা হবে। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবার উন্নয়নে অবদান রাখার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখতে সচেতন মহলের প্রতি তিনি আহ্বান জানান।

এদিকে উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া একটি মহৎ উদ্যোগ। হাসপাতালের রোগীদের সুবিধার্থে অর্ধশত ম্যাট্রেস ও বেড প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় মানবিক কাজ। বিশেষ করে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ ও অসহায় রোগীদের জন্য এ উদ্যোগ উপকারে আসবে।

এছাড়াও উপস্থিত ছিলেন এমপির রাজনৈতিক সচিব ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনী, সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাব্বির আহমদ দুদু, সাধারণ সম্পাদক সুরমান আলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনী দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তাঁর এ উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক ও প্রশংসনীয় হিসেবে দেখছেন সচেতন মহল।

More in Districts News Updates

View all

Latest news