বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন | চ্যানেল আই অনলাইন

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে কবি ও সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে কাজী জেসিন দৈনিক আমার দেশ, এনটিভি, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও যমুনা টেলিভিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।