২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে হবে।

সম্প্রতি, এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে হয়েছে এতে বলা হয়েছে, এনসিটিবির মাধ্যমে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যবইয়ের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে এনসিটিবি।
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ।