LATEST
রাতের আঁধারে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান পুলিশ কনস্টেবল নিয়োগে বড় পরিবর্তন, ৬ হাজার পদে নিয়োগের সম্ভাবনা বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, রোগ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বড় বিপর্যয়: ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল সব বিমানবন্দর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর কাতার-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি সই Subtle changes in speech may help predict dementia risk Microsoft outage explained: Tech expert tells why you lost access to your email and Teams
Education

বিলবোর্ড চার্টে আবারও যুক্ত হচ্ছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

বিলবোর্ড চার্টে আবারও যুক্ত হচ্ছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্টে আবারও যুক্ত হচ্ছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য। এ নিয়ে দীর্ঘদিনের মতবিরোধের অবসান ঘটিয়ে ২০২৭ সাল থেকে বিলবোর্ডকে আবারও স্ট্রিমিংয়ের তথ্য সরবরাহ করবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউটিউব। বিলবোর্ডের চার্ট তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনার পর প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে বিজ্ঞাপন দেখে বিনা মূল্যে গান শোনার স্ট্রিমিংকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হবে।

২০২৫ সালের ডিসেম্বরে বিলবোর্ডকে স্ট্রিমিংয়ের তথ্য দেওয়া বন্ধ করে দেয় ইউটিউব। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, বিলবোর্ডের হিসাব পদ্ধতিতে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে গান শোনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিপরীতে বিজ্ঞাপন দেখে বিনা মূল্যে গান শোনার বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।

সে সময় ইউটিউবের গ্লোবাল হেড অব মিউজিক লায়র কোহেন এক ব্লগ পোস্টে বলেছিলেন, বিলবোর্ডের প্রচলিত হিসাব পদ্ধতি বর্তমান সময়ের শ্রোতাদের গান শোনার অভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বিনা মূল্যে গান শোনা বিপুলসংখ্যক শ্রোতার অংশগ্রহণ এই পদ্ধতিতে যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

বিলবোর্ডের আগের নিয়ম অনুযায়ী, ১ হাজার পেইড স্ট্রিমিংকে ২ হাজার ৫০০ বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিংয়ের সমান হিসেবে বিবেচনা করা হতো। নতুন নিয়মে এই ব্যবধান কমিয়ে আনা হয়েছে। এখন ১ হাজার পেইড স্ট্রিমিংয়ের সমান ধরা হবে ১ হাজার ৫০০ বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিংকে। ফলে বিনা মূল্যে গান শোনার স্ট্রিমিংও চার্টে শিল্পীদের অবস্থান নির্ধারণে আগের চেয়ে বেশি প্রভাব ফেলবে।

তবে নতুন পদ্ধতিতেও পেইড স্ট্রিমিংকে বেশি গুরুত্ব দেওয়া হবে। শুধু বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিংয়ের মূল্যায়ন আগের তুলনায় বাড়ানো হয়েছে।

নতুন এই পরিবর্তনে স্বতন্ত্র শিল্পী এবং আন্তর্জাতিক শ্রোতাদের কাছে জনপ্রিয় শিল্পীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। ইউটিউবে মিউজিক ভিডিও, সরাসরি সংগীত পরিবেশনা, গানের কথা এবং অন্যান্য সংগীতবিষয়ক কনটেন্টের মাধ্যমে শিল্পীরা বিপুলসংখ্যক শ্রোতার কাছে পৌঁছান। নতুন নিয়মে এসব কনটেন্টের মাধ্যমে তৈরি হওয়া শ্রোতাদের অংশগ্রহণ বিলবোর্ড চার্টে আরও বেশি প্রতিফলিত হবে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

অন্যদিকে, ইউটিউবের স্ট্রিমিং তথ্য যুক্ত হলে শ্রোতাদের গান শোনার অভ্যাস সম্পর্কে আরও পূর্ণাঙ্গ চিত্র পাবে বিলবোর্ড। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ গান শোনার পাশাপাশি নতুন শিল্পী ও গান আবিষ্কারের জন্য ইউটিউব ব্যবহার করেন। এত দিন এই প্ল্যাটফর্মের তথ্য ছাড়া চার্ট তৈরি হওয়ায় গান শোনার একটি বড় অংশ হিসাবের বাইরে থেকে যাচ্ছিল।

The post বিলবোর্ড চার্টে আবারও যুক্ত হচ্ছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news