বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মাইকেল অলিসে – DesheBideshe

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মাইকেল অলিসে – DesheBideshe


বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মাইকেল অলিসে – DesheBideshe

মিয়ামি, ১৯ জুলাই – ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এক অনন্য ইতিহাস গড়লেন ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল অলিসে। এই ম্যাচে আরও দুটি অ্যাসিস্টের মাধ্যমে এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭টি।

এর আগে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া ৬টি অ্যাসিস্টের রেকর্ডটি দীর্ঘ ৫৬ বছর ধরে অক্ষত ছিল।

১৯৬৬ সাল থেকে ফুটবলের নির্ভরযোগ্য পরিসংখ্যান সংরক্ষণের ইতিহাসে কোনো ফুটবলার এক আসরে এত বেশি অ্যাসিস্ট করতে পারেননি। বায়ার্ন মিউনিখের এই তারকা মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপের দুটি গোলেই সরাসরি অবদান রাখেন।

ম্যাচের ৪৮ মিনিটে একটি দুর্দান্ত থ্রু পাস এবং ৬৬ মিনিটে একটি চমৎকার ফ্লিক পাসের মাধ্যমে তিনি এমবাপেকে গোল করতে সহায়তা করেন।

পরিসংখ্যান বিষয়ক সংস্থা অপটার তথ্য অনুযায়ী, এক বিশ্বকাপে একই সতীর্থকে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ডও এখন অলিসের দখলে। তিনি এমবাপের মোট পাঁচটি গোলের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রেখেছেন।

অলিসের এই কীর্তির অন্যতম বিশেষ দিক হলো তার সাতটি অ্যাসিস্টের প্রতিটিই এসেছে ওপেন প্লে বা চলমান খেলা থেকে। কোনো কর্নার বা ফ্রি-কিক থেকে এই সুযোগগুলো তৈরি হয়নি যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

টুর্নামেন্টজুড়ে ফ্রান্সের আক্রমণের অন্যতম প্রাণভ্রমরা ছিলেন এই মিডফিল্ডার। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফ্রান্সের ফাইনালের স্বপ্ন ভঙ্গ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন তিনি। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসির মতো ফুটবলারকেও।

পেলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে মাইকেল অলিসে এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের একক মালিক।

এনএন/ ১৯ জুলাই ২০২৬