LATEST
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৩৯ কারখানা শিক্ষার্থীরা কেন শারীরিক-মানসিক শাস্তির শিকার হবে মৌসুম পেরিয়েও কমছে না চাঁদপুরে ডেঙ্গুর দাপট হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Current Affairs

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন!

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন!

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তেলের দাম কমার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

More in Current Affairs

View all

Latest news