LATEST
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সভাপতির বাড়িতে আগুন বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয় শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ Here’s where your body corp fees are actually going বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন
Current Affairs

মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী?

মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী?

বয়স ৭৫ পেরোলেও অভিনয়ে এখনো সমান সক্রিয় দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রজগতে রাজত্ব করা এই অভিনেতার সম্পদের পরিমাণও বিপুল। তবে মৃত্যুর পর নিজের সম্পত্তির বড় একটি অংশ পরিবারের জন্য না রেখে তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রজনীকান্ত। তাঁর ইচ্ছা, মৃত্যুর পর চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে দেওয়া হবে। সেখান থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে তামিলনাড়ুর মানুষের কল্যাণে।

কেন পরিবারের পরিবর্তে সাধারণ মানুষের জন্য সম্পত্তি রেখে যেতে চান, তার ব্যাখ্যাও দিয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, তামিলনাড়ুর মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বছরের পর বছর দর্শকেরা সিনেমার টিকিট কিনে তাঁর পাশে থেকেছেন। সেই ভালোবাসার প্রতিদান দিতেই সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করতে চান তিনি।

রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটি পয়সা ব্যয় হবে তামিলনাড়ুর সেই মানুষের কল্যাণে, যাঁরা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার এক পয়সাও পাবে না। কারণ, তামিলনাড়ুর মানুষ আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা থেকেই আমার এই সিদ্ধান্ত।’

দর্শকদের প্রতি নিজের কৃতজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, টিকিটের দাম যেমনই থাকুক, তামিলনাড়ুর মানুষ সব সময় তাঁর সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গেছেন।

রজনীকান্তের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপমের স্মৃতি। প্রায় সোয়া একর জায়গাজুড়ে অবস্থিত এই ভবনটি ১৯৮৯ সালে নির্মিত হয়। দীর্ঘদিন ধরে এটি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের জন্যও ভবনটি খুলে দিয়েছিলেন অভিনেতা।

একসময় ভবনটি ভেঙে সেখানে তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনার কথাও আলোচনায় এসেছিল। তবে এখনো কোদামবাক্কামে দাঁড়িয়ে আছে রাঘবেন্দ্র মণ্ডপম। এবার নিজের মৃত্যুর পর এই সম্পত্তিকে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের ইচ্ছা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন রজনীকান্ত।

অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসায় যে অবস্থান তৈরি করেছেন, মৃত্যুর পর সেই ভালোবাসার প্রতিদান মানুষের কল্যাণে দিতে চান—এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

More in Current Affairs

View all

Latest news