LATEST
ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা যুক্তরাজ্যে ৭০ কিশোরীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানি: ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড ‘ভারতে নেই, বাংলাদেশে পুনর্বিচারের পরামর্শ কেন’: চিফ প্রসিকিউটর মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড স্পেলিং স্টারের সেরা-১২তে যারা Princess of Wales to make first long-haul trip since cancer diagnosis ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সংসদ ভবনে আসা শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রীর ৩ পরামর্শ
Current Affairs

বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা

বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা

কুমিল্লার বুড়িচংয়ে সূফীবাদী সুন্নী জনতার সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা কমিটির কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে কলামিস্ট ও গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে সভাপতি,ডা. আমজাদ হোসেন রেজভীকে সাধারণ সম্পাদক এবং পীরজাদা মাওলানা মুফতি শামস তিবরীজকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার একটি কনফারেন্স হলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আবুল হোসেন আল কাদরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহসভাপতি মুফতি মাওলানা মো. বেলাল হোসেন চিশতী। প্রধান বক্তা ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ মিয়াজী। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম আকবরী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল খায়ের রেজভী।

মাওলানা মুফতি শামস তিবরীজ সাদকপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্যসচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

এ সময় বক্তব্য দেন মাওলানা মো. শাহজাহান শিবরামপুরী, ইসলামী ফ্রন্ট ময়নামতি ইউনিয়ন কমিটির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া রেজভী, সদস্যসচিব মো. আনিছুর রহমান মাস্টার, মো. শাহাদাৎ হোসেন, বাকশীমূল ইউনিয়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. মিজানুর রহমান, সদস্যসচিব সৈয়দ নুরুল কবির আতাউল, ডা. মো. আমজাদ হোসেন রেজভী, মো. কামরুল ইসলাম শিবলী, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সহসভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা মো. অলি উল্লাহ, আলহাজ সৈয়দ শাহাদাৎ হোছাইন ওয়াহেদী, মাওলানা মো. নেয়ামত উল্লাহ রেজভী, সাবেক ছাত্রসেনা নেতা মাওলানা মো. গোলাম কিবরিয়া ও মো. নাজির খন্দকারসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেটদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাধারণ সম্পাদক হিসেবে ডা. আমজাদ হোসেন রেজভী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে পীরজাদা মাওলানা মুফতি শামস তিবরীজের নাম ঘোষণা করা হয়।

More in Current Affairs

View all

Latest news