LATEST
৩ নতুন দেশে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণ উদ্যোগে সহায়তার প্রস্তুতি জাতিসংঘের শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিজের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসি ক্যামেরা কনটেন্ট নির্মাতা সুরভী ভ্রমণে যেভাবে থাকেন স্টাইলিশ নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেন জ্যোতিরা
Current Affairs

সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামাীতে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃরাজঃ২৯৪৩) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপি সোনাহাট দাখিল মাদরাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং মধ্যরাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। মোট ১৭টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় ৬টি এবং ১১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য মোট ভোটার সংখ্যা ২০৯২ জন এবং ভোট প্রদান করেছেন ১৮৫৩ জন ভোটার।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে নুর ইসলাম, সমাজ কল‍্যান সম্পাদক পদে ফজলুল হক, সড়ক সম্পাদক পদে নুর হোসেন, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, কার্যকরি সদস্য পদে রিপন মিয়া ও মজিবর রহমান।

নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী।

More in Current Affairs

View all

Latest news