LATEST
এস আলমের বন্ধ কারখানা চালু ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ, আটক ৮ ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী Vietnam court jails over 180 in investment fraud case বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
Current Affairs

কুমিল্লায় আওয়ামীলীসহ ৭২ ঘন্টায় ৬১৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আওয়ামীলীসহ ৭২ ঘন্টায় ৬১৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আওয়ামীলীসহ ৭২ ঘন্টায় ৬১৭ নেতাকর্মী গ্রেফতার হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ জনসহ আটক ৬১৭কে গ্রেফতার করেছে। ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ২১৬জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই রয়েছে। রোবাবর (১৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান চালায়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৭২ ঘন্টায় কুমিল্লা জেলার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে ৬১৭জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ১১৯ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রয়েছে।

তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ২১৬জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান – উঠতি বয়সি কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এবং তারা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

More in Current Affairs

View all

Latest news