LATEST
২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ শীর্ষ নেতা! বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন এনসিপি নেতারা বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেফতার জার্মানির অর্থনীতিতে ফিরছে আশার আলো
Districts News Updates

পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ শীর্ষ নেতা!

পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ শীর্ষ নেতা!

২০২৬ সালের ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ ও বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে এবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্তে (Petrapole) হাজির হলেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২২ নভেম্বর) দুপুরে পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দু’ঘণ্টা সময় কাটান তাঁরা। এই ঘটনাকে ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

প্রতিবেদন ও রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোলের ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের চার নেতা। তাঁদের মধ্যে ছিলেন:

ইমিগ্রেশন সেন্টারে প্রায় দু’ঘণ্টা অবস্থানের পর তাঁরা কলকাতার উদ্দেশে রওনা দেন। রাজনৈতিক মহলের খবর, ডিসেম্বরের মাঝামাঝি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে দলের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে পেট্রাপোল-বেনাপোল সীমান্তের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, শুধু পেট্রাপোলই নয়, ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তপথও খতিয়ে দেখতে পারেন আওয়ামী লীগ নেতারা।

তবে ইমিগ্রেশন সেন্টারে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী (BSF) কিংবা পেট্রাপোল থানার তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের চূড়ান্ত পরিকল্পনা বা দিনক্ষণ নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

রবিবার যখন আওয়ামী লীগের নেতারা পেট্রাপোলে ছিলেন, ঠিক সেই সময়েই বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে পেট্রাপোল এলাকায় ‘হিন্দু সুরক্ষা সমিতি’র উদ্যোগে একটি মিছিল চলছিল। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। মিছিলকারীরা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানান।

সেখানেই বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। একই দিনে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং বিজেপি বিধায়কের এই মন্তব্য রাজনৈতিক মহলে বাড়তি মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত করা হয়; ফলে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। বর্তমানে ক্ষমতায় থাকা নতুন বিএনপি সরকারও সেই বিধিনিষেধ বহাল রেখেছে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন পরিস্থিতিতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নিছক সীমান্ত পরিদর্শন নাকি বাংলাদেশে ফের সক্রিয় হওয়ার বৃহত্তর প্রস্তুতি, তা নিয়ে কৌতূহল বাড়ছে। তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বাস্তব সম্ভাবনা শেষ পর্যন্ত ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির ওপরই নির্ভর করবে।

সূত্র : উত্তরবঙ্গ সংবাদ অনলাইন

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ শীর্ষ নেতা!।

More in Districts News Updates

View all

Latest news