LATEST
ফুটবলকে বিদায় বললেন লুকাকু ২০২৭ সালের হজে বর্ধিত কোটায় নিবন্ধন শুরু! হাতে সময় মাত্র ৭ দিন ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে ফোন, স্বর্ণ ব্যবসায়ীকে ফাঁদে ফেলার চেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ UK women convicted for having abortions granted automatic pardons পায়ে গভীর ক্ষত, তবুও স্ত্রী হাতির পাশ ছাড়ছে না সঙ্গী বিবাহের কাজী নিয়োগের নতুন বিধিমালা বাতিলের দাবিতে দেশজুড়ে কর্মবিরতি চট্টগ্রামে চউকের অভিযান : সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা
Districts News Updates

ভৈরব নদে জাহাজের ধাক্কায় ডুবে গেছে বালুভর্তি বাল্কহেড

ভৈরব নদে জাহাজের ধাক্কায় ডুবে গেছে বালুভর্তি বাল্কহেড

যশোর: যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটসংলগ্ন বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ লাইটার জাহাজের ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামের বালুভর্তি একটি বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে। পরে বাল্কহেডে ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডুবে যাওয়া বাল্কহেড লামিয়া শরীফের স্টাফ গোলাম রাব্বি জানান, ভোরে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ নামের একটি লাইটার জাহাজ তাদের বালুভর্তি বাল্কহেডের বামপাশে আঘাত করে। এর কয়েক মিনিটের মধ্যে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। তাদের তিনজন স্টাফের সবাই নিরাপদে আছেন।

তিনি আরও জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালুভর্তি করে বাল্কহেডটি নওয়াপাড়া নদীবন্দর এলাকার চেঙ্গুটিয়া গ্রামের একটি ডিপোতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ভোর থেকে দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া বালুভর্তি বাল্কহেডটি উদ্ধার ও নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

The post ভৈরব নদে জাহাজের ধাক্কায় ডুবে গেছে বালুভর্তি বাল্কহেড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news