LATEST
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ বিকেলে, জানা যাবে যেভাবে বাউফলে শতাধিক মানুষের মাঝে ফলজ গাছ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা অপেক্ষার প্রহর বাড়ল আরও চার ঘণ্টা! আজ বিকেল ৩টায় এইচএসসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ Why are we at the mercy of the world’s weirdest men? – David French Netball: Former Silver Ferns captain Julie Carter dies Manchester concert evacuated after ‘tear gas’ let off in crowd
Districts News Updates

মুলাদীতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মুলাদীতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মুলাদী ((বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার বাদামতলা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

কামাল সরদার বলেন, আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী বলেন, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেছেন। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

The post মুলাদীতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news