LATEST
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ বিকেলে, জানা যাবে যেভাবে বাউফলে শতাধিক মানুষের মাঝে ফলজ গাছ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা অপেক্ষার প্রহর বাড়ল আরও চার ঘণ্টা! আজ বিকেল ৩টায় এইচএসসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ Why are we at the mercy of the world’s weirdest men? – David French Netball: Former Silver Ferns captain Julie Carter dies Manchester concert evacuated after ‘tear gas’ let off in crowd
Districts News Updates

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

বৈঠক আজ

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

একটি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দিয়েছেন। এটাকে সবারই সাধুবাদ জানানো উচিত।

অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীমতামত কলাম পড়ুন

প্রথম দল হিসেবে এনসিপির নেতারা আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসছেন। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।

জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে। জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় যাবেন। ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এনসিপি প্রধানমন্ত্রীকে যা বলবে
যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে গতকাল বিকেলে দেশে ফিরেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সেখানে এনসিপি কী বলবে, তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।রাজনৈতিক

আমাদের জায়গা থেকে আমরা তাঁকে সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে।

এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যদি সংলাপের আহ্বান জানান, অবশ্যই দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে তাঁরা সেই সংলাপে সাড়া দেবেন। তাঁরা মূলত শুনতে চাইবেন প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন।

নাহিদ বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা তাঁকে সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব। সেটার প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়া।’

ঐক্যের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে তারা আসলেই জাতীয় ঐকমত্য চাইছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে—এ ধরনের কোনো জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সঠিকভাবে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর—এই মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।মতামত কলাম পড়ুন

এনসিপি নিজের জায়গা থেকে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে থাকবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা তাদের জাতীয় শত্রু মনে করি। ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে। সেই শক্তির মোকাবিলা ইনশা আল্লাহ আমরা রাজপথে করব।’

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি।

More in Districts News Updates

View all

Latest news