LATEST
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ বিকেলে, জানা যাবে যেভাবে বাউফলে শতাধিক মানুষের মাঝে ফলজ গাছ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা অপেক্ষার প্রহর বাড়ল আরও চার ঘণ্টা! আজ বিকেল ৩টায় এইচএসসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ Why are we at the mercy of the world’s weirdest men? – David French Netball: Former Silver Ferns captain Julie Carter dies Manchester concert evacuated after ‘tear gas’ let off in crowd
Top News

সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা

সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা

দেশে সোনার দাম নির্ধারণে প্রায় দুই দশক আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। সেটি হচ্ছে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়া। গত শনিবার প্রথম দফায় সোনার দাম ভরিতে প্রায় ছয় হাজার কমিয়ে সেই পথে কিছুটা অগ্রসর হয়েছে সমিতি।

জানা যায়, শনিবার জুয়েলার্স সমিতির কার্যালয়ে সমিতির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালনা পর্ষদের ২৮ জন সদস্য অংশ নেন। এতে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। যদিও কিছু ব্যবসায়ী এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

পরিচালনা পর্ষদে এ সিদ্ধান্তের পর রাতেই সোনার দাম কমানোর ঘোষণা দেয় সমিতি। এতে শনিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া পুরোনো অলংকার বদল বা বিক্রি করলে আগের চেয়ে ৩ শতাংশ অর্থ বেশি পাবেন গ্রাহকেরা। তবে নতুন অলংকার কিনতে ক্রেতাদের এখন থেকে আলাদা করে মজুরি দিতে হবে—এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন সমিতির নেতারা।

ভবিষ্যতে সোনার দামের সঙ্গে অন্য কিছু যুক্ত রাখা হবে না। সে ক্ষেত্রে প্রতি গ্রামে ৩ হাজার টাকা, অর্থাৎ ভরিতে প্রায় ৩০ হাজার মজুরি দিতে হবে গ্রাহকদের। —দেওয়ান আমিনুল ইসলাম, চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি, বাজুস

খোঁজ নিয়ে জানা যায়, এক বছরের বেশি সময় ধরে সোনার দাম দুই লাখ টাকার ওপরে ছিল। উচ্চ মূল্যের কারণে জুয়েলারি ব্যবসায় বছরজুড়েই ছিল মন্দাভাব। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে মফস্সলের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান জুয়েলার্স সমিতির নির্ধারিত সোনার দামের চেয়ে ভরিতে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কম দামে সোনা বিক্রি করছে—এমন অভিযোগ আসতে শুরু করে। আবার চলতি মাসে মূল্য নির্ধারণসহ সোনার বাজারের সার্বিক নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংককে প্রত্যক্ষ তদারকিতে আনার দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এমন প্রেক্ষাপটে দ্রুতই সোনার দাম নির্ধারণে পুরোনো ধারায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় জুয়েলার্স সমিতি।

এ বিষয়ে জানতে চাইলে জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান প্রথম আলোকে বলেন, ‘ক্রেতারা প্রায়ই অভিযোগ করেন, ভারতের চেয়ে বাংলাদেশে সোনার দাম ভরিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেশি। অথচ মজুরিসহ হিসাব করলে বাংলাদেশের চেয়ে ভারতে দাম কিছুটা বেশি। তারপরও ক্রেতাদের ধারণার কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ, সোনার অলংকার কিনতে অনেকেই বিদেশমুখী হচ্ছেন। এ প্রবণতা কমাতে আমরা সোনার দামের সঙ্গে মজুরি ও মুনাফা না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এতে পাঁচ বছরে নতুন করে দুই লাখ কারিগরের কর্মসংস্থান হবে বলে আমাদের প্রত্যাশা।’

জানা যায়, প্রায় দুই দশক আগে সোনার দামের সঙ্গে অলংকার তৈরির মজুরি ও মুনাফা যুক্ত ছিল না। তখন অলংকার তৈরির মজুরি আলাদা করে নিতেন ব্যবসায়ীরা। সোনার ভরি ১০ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ার পর কিছু ব্যবসায়ীর দাবির মুখে সোনার দাম নির্ধারণে পরিবর্তন আনেন সমিতির নেতারা। ওই সময় ব্যবসায়ীদের যুক্তি ছিল, ক্রেতারা অলংকার কেনার সময় আলাদা করে মজুরি দিতে চান না। তাই দামের সঙ্গে মজুরি ও মুনাফা যুক্ত করে দেওয়া দরকার। এরপর সোনার দামের সঙ্গে মজুরি, ভ্যাট ও মুনাফা যুক্ত হয়।

সোনার দাম কতটা কমবে

বৈশ্বিক বাজারে সোনার দামের ওঠানামার সঙ্গে দেশেও দর পরিবর্তন হয়। তবে দাম নির্ধারণে দেশের বুলিয়ন মার্কেটের তেজাবি সোনার (৯৯ দশমিক ৫০ শতাংশ খাঁটি সোনা) দর আমলে নেওয়া হয়। গত শুক্রবার এক ভরি তেজাবি সোনার দাম ছিল ১ লাখ ৮১ হাজার টাকা। সেদিন সকালে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করে জুয়েলার্স সমিতি। শনিবার তেজাবি সোনার দর ছিল ১ লাখ ৮২ হাজার ২০০ টাকা। সেদিন রাতে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ভরি।

সমিতির একাধিক সদস্য জানান, সোনার বর্তমান দর অনুযায়ী শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার তৈরির খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে তফাত ছিল ১৬ হাজার টাকার মতো। গতকাল থেকে সেই ব্যবধান কমে হয়েছে প্রায় ১০ হাজার টাকা। নতুন সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে এ ব্যবধান আরও কমতে পারে বলে জানান তাঁরা।

জানতে চাইলে জুয়েলার্স সমিতির সোনা ও রুপার দাম নির্ধারণ ও তদারকি–বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে সোনার দামের সঙ্গে অন্য কিছু যুক্ত রাখা হবে না। সে ক্ষেত্রে প্রতি গ্রামে ৩ হাজার টাকা, অর্থাৎ ভরিতে প্রায় ৩০ হাজার মজুরি দিতে হবে গ্রাহকদের। পৃথিবীর অন্যান্য দেশে এই মডেলেই জুয়েলারি ব্যবসা চলে। আমরাও সেদিকে যেতে চাই।’

More in Top News

View all

Latest news