LATEST
হামে আরও ৬ শিশুর মৃত্যু রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রথম দফায় সফল পরীক্ষামূলক উৎপাদন শেষে গ্রিড থেকে বিচ্ছিন্ন নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ এশিয়া মার্কেটিং ফেডারেশনের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাজিদ মাহবুব ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত সিম ও ব্যাংকিংয়ে ফেস ভেরিফিকেশন
Top News

মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বললেন ট্রাম্প, তাকাইচিকে বললেন আরও কঠোর

মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বললেন ট্রাম্প, তাকাইচিকে বললেন আরও কঠোর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৭ নভেম্বর-জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি মোদির চেয়েও ‘কঠোর’ হতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি।

তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিষয়ে কিছুটা রসিকতার সুরে ট্রাম্প বলেছেন, তার সঙ্গে সম্পর্ক ‘মোটামুটি ভালো’।

নেতাদের সঙ্গে ছবি তোলার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প।

জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে আসন্ন বৈঠকের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার।

ট্রাম্প বলেন, ‘শুরু থেকেই আমাদের সম্পর্ক ভালো। তারা আমার বন্ধু, আর এটি সহযোগিতার ক্ষেত্রে বাড়তি সুবিধা তৈরি করে।’

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি খুব কঠিন মানুষ।’ এরপর জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির দিকে ইঙ্গিত করে বলেন, ‘তিনি হয়তো আরও কঠোর।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘আর তার সঙ্গে… আমাদের সম্পর্ক মোটামুটি ভালো।’

ট্রাম্পের মন্তব্যে তিন নেতার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উঠে এলেও বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে জাপান, ভারত ও অস্ট্রেলিয়া—এই তিন দেশই ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত রাজনীতিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার।

তিন দেশের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বললেন ট্রাম্প, তাকাইচিকে বললেন আরও কঠোর first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news