LATEST
জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে উল্টো লুটপাট-মিথ্যা যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন প্রবাসী, পথে প্রাণ গেল দুজনেরই ‘এটা এখন পূর্ব পাকিস্তান’, আদালত প্রাঙ্গণে অভিনেত্রী জ্যোতি পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি সাইফ-ইয়াসিরের ফিফটি, হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশের লাল ঝোল বা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মটন মালাই
Top News

১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন মালয়েশিয়ায়, সিন্ডিকেট ভাঙতে কঠোর হচ্ছে সরকার

১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন মালয়েশিয়ায়, সিন্ডিকেট ভাঙতে কঠোর হচ্ছে সরকার

ঢাকা, ১৮ নভেম্বর – বিদেশে কর্মী পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাৎকারী চক্র বা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সামান্য কিছু প্রক্রিয়াজাতকরণ খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার বাংলাদেশিকে মালয়েশিয়ায় পাঠানোর এক বড় সুখবর দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছিল। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে সংশ্লিষ্ট মহল সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষকে ঠকিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছে। এই অনিয়ম ও প্রতারণার কারণেই বিশ্বের বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল, আবার কোনো কোনো দেশ শ্রমিক নেওয়া স্থগিত বা সীমিত করে ফেলেছিল। বর্তমান সরকার এই প্রতারক চক্রগুলোকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করার কাজ চালিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মাধ্যমে মালয়েশিয়া সরকারের সঙ্গে সফল আলোচনার পর দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে। এর ফলে নামমাত্র খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

এই ১০ হাজার কোটার মধ্যে বিশেষ মানবিক অগ্রাধিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে গুম-খুনের শিকার হওয়া পরিবার এবং ২০২৪ সালের গণ-আন্দোলনে শহীদ ও হতাহত পরিবারের প্রায় এক হাজার সদস্যকে এই প্রক্রিয়ায় মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গেও সরকারের কূটনৈতিক আলোচনা চলছে; যেখান থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

এর আগে সম্পূরক প্রশ্ন উত্থাপন করতে গিয়ে সংসদ সদস্য কামরুল হাসান গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দালালদের খপ্পরে পড়ে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে গিয়ে অনেকে নিখোঁজ ও নিঃস্ব হচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কত কর্মী যাবে এবং নির্ধারিত খরচ কত—তা প্রকাশ করলে সাধারণ মানুষ জমিজমা বিক্রি বা চড়া সুদে ঋণ নেওয়ার হাত থেকে বাঁচবে। এমনকি একজন রিকশাচালকের সন্তানও যেন দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যেতে পারেন, সেজন্য সরকারি প্রণোদনার দাবি জানান তিনি।

প্রণোদনার বিষয়ে জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ সদস্য প্রণোদনার কথা বললেও এই অর্থের উৎস কোথা থেকে আসবে, তা তার কাছে স্পষ্ট নয়। তবে সংসদ সদস্য যদি অর্থসংস্থানের বিষয়টি যৌক্তিক ও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।

এনএন/ ১৮ নভেম্বর, ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন মালয়েশিয়ায়, সিন্ডিকেট ভাঙতে কঠোর হচ্ছে সরকার first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news