বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

সম্প্রতি ব্যাটিংয়ে বেশ ধুঁকছে বাংলাদেশ। সবশেষ দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে, আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ব্যাটিং ব্যর্থতা এবং সিরিজে দুটি ম্যাচেই হার, ভরাডুবির পর দায়িত্ব হারান টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বুধবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। তাকে জবাব দিতে হয় ব্যাটিং কোচ ছাঁটাই বিষয়েও।
বুধবার ঢাকায় গড়াবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। সিরিজের আগমুহূর্তে ব্যাটিং কোচকে সারিয়ে দিয়েছে বিসিবি। অন্তর্বর্তী ব্যাটিং কোচের দায়িত্বে এখন মোহাম্মদ সালাউদ্দিন। আশরাফুলকে হুট করে সরিয়ে দেয়া প্রসঙ্গে সোজাসাপটা জবাবই দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।
সিমন্স বলেছেন, ‘আপনারা আমার চেয়ে অনেকবেশি সময় ধরে বাংলাদেশে আছেন। বিশ্ব ক্রিকেটকেও আমার চেয়ে অনেকবেশি সময় ধরে দেখছেন। কোন ম্যাচের আগে এমন কিছু ঘটা এবারই প্রথম? নিশ্চয় না। আসলে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। গত দুবছর আমরা যেসব সিরিজ খেলেছি, সেগুলোও গুরুত্বপূর্ণ ছিল।’
‘আসল বিষয় হল, আমরা কীভাবে কাজগুলো করছি এবং সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি। গত তিন-চার দিনে এখানে (কোচিং স্টাফে) যারা ছিল, তারা দারুণ কাজ করেছে। তারা নিজেদের দায়িত্ব পালন করেছে এবং এখন পুরো দল একত্রিত হয়েছে। আগামী দুদিনে আমরা কী করছি, সেটাই আসল। বাইরে কী ঘটছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং দল হিসেবে আমরা প্রস্তুতির জন্য কী করছি, সেটাই মূখ্য।’
শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ব্যাটিং কোচের অপসারণের বিষয়টি জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন আশরাফুল। চুক্তির মেয়াদ একবছর বাকি থাকতে তাকে সরিয়ে দেয়া হল।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




